সম্মানিত পাঠক বৃন্দ প্রথমে মহান সৃষ্টিকর্তার নাম নিয়ে শুরু করছি। সবাই আমাদের সালাম ও শুভেচ্ছা গ্রহণ করবেন। আশা করি আপনারা সবাই পরম করুণাময়ের অশেষ রহমতে ভালোই আছেন। বন্ধুরা বরাবরের মতো আজকেও আমরা আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি তথ্য নিয়ে হাজির হলাম। আজকের বিষয় ইতালির ট্যুরিস্ট/ভিজিট ভিসা নিয়ে।
সম্প্রতি ইতালির ট্যুরিস্ট ভিসার জন্য আবেদনের ফর্ম অনলাইনে পুরন করা যাবে। অনেকটা ইতালিতে বাংলাদেশ দূতাবাস যেমন গত বছর তথা ২০১৭ থেকে অনলাইনের ভিসা ফর্ম পুরন করার সিস্টেম চালু করেছে অনেকটা সেইরকম। যেমন আপনাদের মধ্যে অনেকেই জানেন যে, যারা ইতালিতে ইতালিয়ান পাসপোর্ট পেয়ে থাকে তাদের সেই ইতালিয়ান পাসপোর্ট দিয়ে দেশে যেতে হলে ইতালিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস বা কন্সুলারের কাছ থেকে সেই ইতালিয়ান পাসপোর্টে নো ভিসা সিল বা স্তিকার লাগিয়ে নিতে হয়, আর এই নো ভিসার জন্য পূর্বে দূতাবাসে সরাসরি গিয়ে দিনে দিনে কাজ করিয়ে নিয়ে আসা যেতো, কিন্তু ২০১৭ থেকে ইতালিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস রোম ও মিলানোতে এই কাজটি করতে হলে প্রথমে অনলাইনে ফর্ম পুরন করতে হবে এবং সেই ফর্ম প্রিন্ট করে দূতাবাসে নিয়ে জমা দিতে হবে।
আর এই একি বিষয় ইতালিতে অবস্থিত ইতালিয়ান নাগরীক সহ ভিনদেশী যারা ট্যুরিস্ট হিসেবে বাংলাদেশ ভিজিট করার জন্য ইতালিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করতো? তারা আগে দিনে দিনে তাদের পাসপোর্টে ভিসা লাগিয়ে নিয়ে আসতে পারতো। কিন্তু ২০১৭ থেকে তাদের কেও বাংলাদেশ ভিজিট করতে যাওয়ার জন্য ইতালিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে ভিসার জন্য আবেদন করতে হলে অনলাইনে ফর্ম পুরন করে সেই ফর্ম প্রিন্ট করে দূতাবাসে জমা করতে হবে, আর এর পরেই তারা ভিসা পাবে।
ঠিক এই একি বিষয় ২০১৮ সাল থেকে ইতালির ট্যুরিস্ট ভিসার জন্যও এরকম সিস্টেম চালু করা হয়েছে। এর মানে আপনি বাংলাদেশ থেকে অথবা এশিয়ার যেকোনো দেশ থেকেই ইতালিতে ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করতে চাইলে আপনি এই ফর্ম অনলাইনে পূরণ করতে পাড়বেন যা পূর্বে হাতে লিখে পুরন করতে হত।
আসুন জেনে নেই নতুন এই সিস্টেম এর কি কি উপকার?
১- যেমন পূর্বের নিয়মে প্রতি বছর ও মাসে কত পরিমাণ ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন জমা পড়ছে? তার কোন সঠিক হদীস পেতোনা ইতালির সরকার, কিন্তু নতুন এই সিস্টেমে প্রতিটি ফাইল আবেদনের আগেই সরকারি মন্ত্রণালয় জেনে যাচ্ছে প্রতি মাসে কোন দেশ থেকে কি পরিমাণ প্রার্থী ইতালিতে ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন কড়ছে বা ভিসা পাচ্ছে?
২- নতুন নিয়মে আপনার সকল তথ্য ট্যুরিস্ট ভিসার সরকারি ওয়েব সাইতের ডাটাবেজে সর্বকালের জন্য সংরক্ষণ হয়ে থাকছে এতে করে ভিসা পেতে যেমন সুবিধা তেমনি ভবিষ্যতে পুনরায় ভিসার জন্য আবেদন করতে চাইলে আপনার সকল তথ্য সেই ওয়েব সাইত থেকে খুব সহজেই সংরক্ষণ করতে পাড়বেন।
৩- নতুন সিস্টেমে নানা ধরনের ভুল তথ্য বা পূর্বে এক ধরনের তথ্য বা কিছু গোপন করার বিষয় গুলো আর থাকছে না।
৪- নতুন সিস্টেমে আবেদন কারি নিজে নিজেই খুব সহজে কারো সাহায্য ছাড়াই নির্ভুল ও শুধুমাত্র প্রয়োজনীয় সকল তথ্য দিয়ে ফর্ম পুরন করতে পাড়বে।
৫- নতুন সিস্টেমে দূতাবাসে কর্মরত কোন অসাধু ব্যক্তি এখন থেকে চাইলেও সরকারেকে কোন প্রকার ভুল তথ্য দেওয়া বা নিজের লাভে কোন প্রকার অপকর্মে জড়াতে পাড়বে না।
৬- নতুন সিস্টেমে ইতালির ট্যুরিস্ট/ভিজিট ভিসা পাওয়ার সম্ভাবনাও অনেক বেশি বেড়ে গেলো।